আরও খবর
কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান
ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ
ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের তীরবর্তী রাবিগ তেল শোধনাগারে হামলা চালিয়েছে। গত রোববার এই হামলা চালানো হয়। হুতিদের ভাষ্যমতে, তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি তেল শোধনাগারটিতে আঘাত হেনেছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি এবং সৌদি আরব এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিজ্ঞাপন
রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বিশাল তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র ‘পেট্রো রাবিগ’। জেদ্দা শহর থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই পরিশোধনাগারটি
থেকে গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে তেল রপ্তানি করা যায়। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন, দক্ষিণের জাজান অঞ্চলের বিভিন্ন শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা শোধনাগারসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতিরা। যদিও এর আগে সৌদি কর্তৃপক্ষ কোনো শোধনাগারেই হামলার খবর স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু করে এবং গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের নতুন করে সংঘাত শুরু হয়। হুতিরা ইতিমধ্যে ইয়েমেন সরকারের কাছ থেকে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে
ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা বাড়িয়েছে।





