আরও খবর
ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান
ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ
ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, এই হামলায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে এই হামলা চালায় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বিজ্ঞাপন
তবে ইরানের এই দাবি কঠোরভাবে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ শনিবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘গতকাল ইরান যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। একেবারেই না।’ বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান
নিরাপদে রয়েছে এবং প্রতিটি বিমানের অবস্থান সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী অবগত আছে।
চলমান সংঘাতের মধ্যে এর আগেও একাধিকবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। তবে প্রতিবারই মার্কিন সামরিক বাহিনী এসব দাবি নাকচ করে দিয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে হাজারো মানুষের প্রাণহানির পাশাপাশি পণ্য পরিবহন ও জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।





