ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ November, ২০২৬

ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৬ |
­

ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার কালিনিনগ্রাদগামী একটি রুশ পণ্যবাহী জাহাজ দুটি ড্রোনের হামলার শিকার হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রুশ কর্মকর্তারা এ তথ্য জানান। ফিনল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটিতে আগুন লেগেছে এবং সেটি আন্তর্জাতিক জলসীমা থেকে ভেসে তাদের নিজস্ব জলসীমায় ঢুকে পড়েছে।

বিজ্ঞাপন

রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়ার সীমান্ত থেকে তিন নটিক্যাল মাইল দূরে নিরপেক্ষ জলসীমায় জাহাজটি হামলার শিকার হয়। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, জাহাজটির ক্রুদের সরিয়ে নেওয়ার কাজ চলছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছিল। তিনি আরও জানান, ওই অঞ্চলের আকাশে ৮০টি ড্রোন ভূপাতিত

করা হয়েছে এবং ড্রোন হামলার ঝুঁকি-সংক্রান্ত সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে এক বিবৃতিতে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, এই পরিস্থিতিতে অন্যান্য নৌযান চলাচলের জন্য কোনো বিপদ নেই। ফিনল্যান্ডের বিভিন্ন কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার মাধ্যমে সম্ভাব্য উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রজভান্নিখ বলেছেন, এই ঘটনার ফলে অঞ্চলটিতে সরবরাহের ক্ষেত্রে কোনো হুমকি তৈরি হয়নি। বাল্টিক সাগরের তীরে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল, যা পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে অবস্থিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা