জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ November, ২০২৬

জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ November, ২০২৬ |
­

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে এই জয় তুলে নিয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘদিন পর ফাইনালে উঠেও প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে পাকিস্তানের।

বিজ্ঞাপন

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই দেশের ফুটবলের উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের সামর্থ্য এবং প্রবাসী ফুটবলারদের ভূমিকা নিয়ে কথা বলেছেন দুই কোচ। ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, দেশের সঙ্গে শিকড়ের সম্পর্ক আছে এবং যারা ভালো খেলেন—এমন প্রবাসী ফুটবলারদের দলে নেওয়ায় কোনো সমস্যা নেই। তবে একই সঙ্গে তিনি স্থানীয়

তরুণ ফুটবলারদের ওপর আস্থা রাখার কথাও উল্লেখ করেছেন।

পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর মতে, শুধুমাত্র প্রবাসী খেলোয়াড়দের ওপর নির্ভর করাই ফুটবলের উন্নতির একমাত্র পথ নয়। তিনি বলেন, “সারা বিশ্ব থেকে ১৫-২০ জন প্রবাসী খেলোয়াড় এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান হতে পারে না। স্থানীয় খেলোয়াড়দেরও পেশাদার ফুটবল খেলার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে দারুণ প্রতিভা আছে; কিন্তু সেই প্রতিভার বিকাশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল প্রয়োজন।”

পাকিস্তানের ফুটবলের উন্নয়নে পেশাদার লিগ চালুর ওপর জোর দিয়েছেন সোলানো। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী বছর দেশটিতে প্রথমবারের মতো পেশাদার লিগ চালুর পরিকল্পনা বাস্তবায়িত হবে। ভারতের ঘরোয়া ফুটবলের অগ্রগতির প্রশংসা করে সোলানো বলেন, “ভারতের দিকে তাকান,

তাদের কয়েকজন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেছে, আবার অন্য একটি দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে। এটা প্রমাণ করে, ভারতে ফুটবলের কাজটা ভালো হচ্ছে।”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো জাতীয় দল শক্তিশালী করতে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির দিকে ঝুঁকেছে। হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়াদের মতো ফুটবলারদের অন্তর্ভুক্তি বাংলাদেশের জাতীয় দলেও নতুন মাত্রা যোগ করেছে। তবে দুই কোচের বক্তব্য অনুযায়ী, প্রবাসী ফুটবলারদের পাশাপাশি স্থানীয় খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনাও সমান গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ