লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ November, ২০২৬

লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ November, ২০২৬ |

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান শক্ত করতে ‘সিলেট টি’ নামে একটি নতুন ব্র্যান্ড চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ব্র্যান্ডের উদ্বোধন করা হয়, যেখানে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের ১৪টি চা-বাগানের সঙ্গে লন্ডন টি এক্সচেঞ্জ কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, আগামী বছর তাদের মাধ্যমে বাংলাদেশের চা বিশ্বের অন্তত ৪০টি দেশে পৌঁছে যাবে। এছাড়া চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

লন্ডন টি

এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলীউর রহমান অনুষ্ঠানে বলেন, ‘বিশ্বের যেকোনো বড় শহরের হোটেলে গেলে দার্জিলিং, আসাম কিংবা সিলন চা পাওয়া যায়। কিন্তু সেখানে সিলেটের চা কেন পাওয়া যায় না? চট্টগ্রামের চা কেন পাওয়া যায় না? বাংলাদেশ কেন এত দিন নিজের চা আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে পারেনি?’ তিনি আরও জানান, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সিলেট টি’র আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্তুগালের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা অনুষ্ঠানে বাংলাদেশের চায়ের সঙ্গে পর্তুগিজদের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘তাঁর পূর্বপুরুষেরাই ইংল্যান্ডে চা নিয়ে গিয়েছিলেন। তাই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের চায়ের ঐতিহ্য তুলে ধরার এই উদ্যোগ তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।’ রাজকন্যা আশা

প্রকাশ করেন যে, লন্ডন টি এক্সচেঞ্জের এই উদ্যোগ বাংলাদেশের চায়ের পরিচিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা মন্তব্য করেন, পর্তুগালে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজকন্যার স্বামী আরাউজো মার্টিনস, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান ও মেট্রো চেম্বারের সাবেক সভাপতি কামরান টি রহমান, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক আবদুল মোহাম্মদ শালিম মুকিত, যুক্তরাজ্যের আইনজীবী ফারহান খান ফারানি এবং সাংবাদিক মোহাম্মদ তাহির চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ