চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ November, ২০২৬

চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ November, ২০২৬ |

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় নতুন করে উৎপাদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সিঙ্গাপুর ও চীনের যৌথ মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি সেখানে উচ্চমূল্যের তৈরি পোশাক তৈরির লক্ষ্যে ৬০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৭৫ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। বেপজার তথ্য অনুযায়ী, কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সেখানে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।

বিজ্ঞাপন

রাজধানীর গ্রিনরোডে অবস্থিত বেপজা কমপ্লেক্সে এই বিনিয়োগ সংক্রান্ত ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। বেপজা জানায়, চট্টগ্রাম ইপিজেডের পুরনো প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র

লিমিটেডের অবকাঠামো ও যন্ত্রপাতি নিলামের মাধ্যমে কিনে নিয়েছে জয়ফুল গার্মেন্ট। সিয়াম’স সুপিরিয়র ২০২৪ সালের আগস্ট মাসে বন্ধ হয়ে গিয়েছিল। নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামোর সংস্কার ও আধুনিকায়ন শেষে ২০২৭ সালের মার্চের মধ্যে উৎপাদন শুরুর আশা করছে।

জয়ফুল গার্মেন্টের কারখানায় বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে হান্টিং স্যুট, ওয়াটারপ্রুফ আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, পাফার পারকাসহ বিভিন্ন শীতের পোশাক রয়েছে। উৎপাদিত এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।


class="">চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও জানান, বিদ্যমান অবকাঠামো সংস্কার করে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ