জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ November, ২০২৬

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৬ |

বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে নেশনস লিগের ম্যাচে জার্মানির মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে জাভি হার্নান্দেজের দল। প্রতিযোগিতামূলক ফুটবলে এটিই নেদারল্যান্ডসের ইতিহাসের সবচেয়ে বড় হার।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই জার্মানি আধিপত্য বিস্তার করে খেলেছে। জার্মান রাইট উইঙ্গার ব্রায়ান গ্রুদা ও লেফট উইঙ্গার ডেরি শেরহান্ট ডাচ রক্ষণভাগকে বারবার চাপের মুখে ফেলেছেন। ৪১ মিনিটে শেরহান্ট বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন, যা ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেনের নাগালের বাইরে ছিল।

বিরতির পর ৬০ মিনিটে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস দূর থেকে

শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এর পাঁচ মিনিট পর ব্রায়ান গ্রুদার ক্রস থেকে হেডে গোল করেন ডর্টমুন্ডের সেন্টারব্যাক নিকো শ্লটারবেক। ৭১ মিনিটে গ্রুদার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফ্লোরিয়ান ভির্টৎস। ৭৭ মিনিটে ডেরি শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ব্রায়ান গ্রুদা।

এই জয়ের ফলে জার্মানি গ্রুপ শীর্ষে উঠে এসেছে। গ্রুপে জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিস—এই তিন দলেরই পয়েন্ট ১১। তবে মুখোমুখি লড়াইয়ের হিসাবে গ্রিস তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে গ্রিস। এদিকে জার্মানি ও নেদারল্যান্ডস সরাসরি নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন