ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু
অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে
ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি
ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ
জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জয় বাংলা’ লিখে মন্তব্য করার অভিযোগে যশোরের বেনাপোলে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা ছাত্রলীগ।
সংগঠনটি জানায়, গ্রেপ্তার হওয়া কিশোরের নাম মো. সাহিদ হাসান চয়ন। সে বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবের গ্রামের বাসিন্দা এবং নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আবুল কালাম শরিফ মারা গেছেন।
যশোর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদলিপিতে বলা হয়, পরিবারের অভিযোগ অনুযায়ী, দুপুর ২টার দিকে নিজ বাড়ির সামনে রেলস্টেশন এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ চয়নকে আটক করে। তবে কী মামলায় বা কোন আইনি ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, তা স্পষ্ট নয় বলে জানায় ছাত্রলীগ।
rel="attachment wp-att-63045">
প্রতিবাদলিপিতে বলা হয়, যে বয়সে একজন শিশুর হাতে বই-খাতা থাকার কথা, সে বয়সে তাকে গ্রেফতারের মুখোমুখি হতে হচ্ছে। তার আটকের আইনগত ভিত্তি প্রকাশ, নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই মামুনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তেরও দাবি জানিয়েছে যশোর জেলা ছাত্রলীগ।
কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কোনো পুলিশ সদস্য আইনের ঊর্ধ্বে নন। ক্ষমতার অপব্যবহার করে একটি শিশুর ভবিষ্যৎ বিপন্ন করার অধিকার কারও নেই।
চয়নের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে
সংগঠনটি।
rel="attachment wp-att-63045">
প্রতিবাদলিপিতে বলা হয়, যে বয়সে একজন শিশুর হাতে বই-খাতা থাকার কথা, সে বয়সে তাকে গ্রেফতারের মুখোমুখি হতে হচ্ছে। তার আটকের আইনগত ভিত্তি প্রকাশ, নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই মামুনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তেরও দাবি জানিয়েছে যশোর জেলা ছাত্রলীগ।
কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কোনো পুলিশ সদস্য আইনের ঊর্ধ্বে নন। ক্ষমতার অপব্যবহার করে একটি শিশুর ভবিষ্যৎ বিপন্ন করার অধিকার কারও নেই।
চয়নের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।





