ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ November, ২০২৬

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৬ |
মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতিবন্ধী ভাতার ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন ওই নারী ও তার অসহায় পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী নারী পারেছা খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পারেছা খাতুন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে চরম দুর্গতি ও লড়াইয়ের চিত্র। তার স্বামী শাহিন আলম একজন বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের কোলজুড়ে জন্ম নেওয়া দুই সন্তান পারভেজ আহমেদ (৭) এবং হামিম আহমেদ (৪) উভয়েই জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এছাড়া পরিবারটিতে পারেছার এক ভারসাম্যহীন ননদও রয়েছেন। এতকিছুর

পরও ভিক্ষাবৃত্তিতে না গিয়ে ছাগল ও হাঁস-মুরগি পালন করে কোনোমতে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন পারেছা। লিখিত অভিযোগে পারেছা খাতুন উল্লেখ করেন, গত ৯ই নভেম্বর, সোমবার বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। প্রতারক ব্যক্তি তার বড় ছেলে পারভেজের নামে একটি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলেন এবং কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার ছলে মোবাইল ফোনে আসা ওটিপি (OTP) নম্বর চান। পারেছা খাতুন নিজেই চোখে দেখতে পান না এবং মোবাইল প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ। তাই তিনি এক আত্মীয়কে ডেকে ফোনে আসা ওটিপি নম্বরটি বলতে বলেন। কিন্তু সেই নারী আত্মীয়ও বিষয়টি না বোঝায় প্রতারকের কথামতো

ওটিপি জানিয়ে দেন। আর এই সুযোগে প্রতারক চক্র পারেছার ব্যবহৃত (০১৭২৯১৮… নম্বর) বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় ‘সেন্ড মানি’র মাধ্যমে মোট ১২ হাজার ৮৯৯ টাকা সরিয়ে নেয় এবং অ্যাকাউন্ট শূন্য করে ফেলে। কান্নাজড়িত কণ্ঠে পারেছা খাতুন বলেন, ‘মোবাইল সম্পর্কে আমিও কিছু বুঝি না। আবার দেখতেও পাই না। তাই এক আত্মীয়কে ডেকে ফোনে আসা ওটিপি দিতে বলি। সেও মেয়ে মানুষ, মোবাইল সম্পর্কে তেমন বোঝে না। আমরা কেউই বুঝতে পারিনি। প্রতারকেরা এই সুযোগে আমার সব টাকা নিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মতো অসহায় মানুষের টাকাটা যেন দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করেন।’ স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, পারেছার জীবনে দুঃখ-কষ্টের শেষ নেই। দুই

দৃষ্টিপ্রতিবন্ধী সন্তান নিয়ে কোনোমতে দিন কাটানো এই পরিবারের কাছে ১২ হাজার টাকা একটি বিশাল সম্বল। এই সঞ্চয়টুকু হারিয়ে তারা এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম বলেন, ‘পরিবারটি খুবই অসহায়। বিভিন্ন মানুষ তাদের সহযোগিতা করেন। আমি নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব পারেছাকে সহযোগিতা করব এবং প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যেন দ্রুত তাদের টাকাগুলো উদ্ধারের ব্যবস্থা করা হয়।’ গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং পুলিশ এ বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ বিষয়ে পারেছা খাতুন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আইনগতভাবে অত্যন্ত

গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব