ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর
শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!
শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড
কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ
আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী
খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, চাঁদাবাজি, গুলিবর্ষণ ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি, দোকানে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে নিয়মিত। নিরাপত্তাহীনতায় এরই মধ্যে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন মালিকেরা। কেউ কেউ পরিবারসহ এলাকা ছেড়ে চলে গেছেন।
আবার অনেকে ব্যবসা অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। বড় বাজারের পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে ছোট দোকানমালিক—কেউই নিজেদের নিরাপদ মনে করছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যবসা চালু রাখার চেয়ে বন্ধ রাখাকেই নিরাপদ মনে করছেন অনেকে।
গত ২৮শে অক্টোবর নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির ম্যানেজারের কাছে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করা হয়। দুই
দিন পর সন্ত্রাসী বাহিনীর দুই সদস্য সরাসরি ফার্মেসিতে গিয়ে আবারও চাঁদা চান। টাকা না দিলে মালিককে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এর পর থেকে দুই যুগের বেশি সময় ধরে চালু থাকা ফার্মেসিটি বন্ধ রয়েছে। আতঙ্কে পরিবারসহ অন্যত্র চলে গেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার। মালিকও এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। একই এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, চাঁদাবাজির ঘটনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কে কখন চাঁদা দাবির শিকার হবেন, তা কেউ জানেন না। প্রতিবাদ করলে কিংবা প্রশাসনের কাছে অভিযোগ দিলে আরও বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনেকে মুখ খুলতে চান না। ব্যবসা চালিয়ে যাওয়ার চেয়ে নিরাপদে
থাকাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। শুধু চয়নিকা ফার্মেসি নয়, নগরীর রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসিও চাঁদার দাবিতে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বশির হাসান পল্টু জানান, তাঁর কাছে ৩০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। পরে হেলমেট পরা কয়েকজন যুবক ফার্মেসিতে গিয়ে জীবননাশের হুমকি দেন। এর পর থেকে দোকানটি বন্ধ রয়েছে। একই আতঙ্কে আশপাশের আরও ১০টি ফার্মেসি বন্ধ করে দেন মালিকেরা। নাম প্রকাশ না করার শর্তে রূপসা এলাকার আরেক ফার্মেসির মালিক বলেন, ‘আমরা সবাই আতঙ্কে আছি। মল্লিক ব্রাদার্সে বড় অঙ্কের চাঁদা চেয়ে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমাদের এখানেও যে এমন ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা কী? প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা না
করলে দোকান খোলার সাহস পাচ্ছি না।’ চাঁদাবাজির পাশাপাশি হামলা ও ভাঙচুরের ঘটনাও বাড়ছে। গত ২৪শে অক্টোবর নগরীর বাবু খান রোডে সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় মুখোশধারী একটি দল। তারা ভাঙচুরের পাশাপাশি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন প্রতিষ্ঠানটির সোনাডাঙ্গা শাখায় সশস্ত্র মহড়া দিয়ে ম্যানেজারকে খোঁজাখুঁজি করে দুর্বৃত্তরা। এর আগে রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত ৩রা নভেম্বর নগরের শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে ভাঙচুর চালানো হয়। ৭ই নভেম্বর পিটিআই মোড়ের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। চাঁদার দাবিতে প্রতিষ্ঠানটি
বন্ধ করে দেওয়া হলেও পরে হুমকির মুখে আবার চালু করতে হয়। একই সময়ে নগরের আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেস রেস্তোরাঁয়ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। স্থানীয় একাধিক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদাবাজির শিকার হওয়ার পরও অনেকে মামলা করতে ভয় পাচ্ছেন। তাঁদের আশঙ্কা, অভিযোগের তথ্য অপরাধীদের কাছে পৌঁছে গেলে নতুন করে হামলা বা প্রাণনাশের হুমকির মুখে পড়তে পারেন তারা। ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতার পেছনে রয়েছে ধারাবাহিক হত্যাকাণ্ড ও সশস্ত্র অপরাধের ঘটনাও। অনুসন্ধানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩শে
অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৭১ জন খুন হয়েছেন। এর মধ্যে ২৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসা, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ছিনতাই, পূর্বশত্রুতা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধ কাজ করেছে। গত ২২শে অক্টোবর মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে নগরের পূর্ব বানিয়াখামার ও জিন্নাহপাড়ায় দুটি হত্যাকাণ্ড ঘটে। সকালে পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। একই দিন সন্ধ্যার পর জিন্নাহপাড়ায় বাসার কাছে গুলিতে নিহত হন খুশি আক্তার। এর আগে ও পরে নগরের বিভিন্ন এলাকায় গুলি করে হত্যা ও আহত করার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষও আক্রান্ত হয়েছেন। চাঁদা না
দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করার ঘটনাও ঘটেছে। গত ২৮শে জুন নগরীর গল্লামারী এলাকায় রফিকুল ইসলাম মানিক নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে না পারায় তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খুলনায় চাঁদাবাজির শিকার হচ্ছেন বড় ব্যবসায়ী, পাইকারি আড়তদার, চিকিৎসক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা। বড় বাজার এলাকার ব্যবসায়ীদের কাছেও চাঁদা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভয়ে অনেকে মুঠোফোন বন্ধ রাখছেন, পরিচিতজন ছাড়া অন্য কারও ফোন ধরছেন না। ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের কাছেও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নগরীর এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে ব্যবসা পরিচালনায় লোকসান, বাজার পরিস্থিতি ও পণ্য সরবরাহ নিয়ে চিন্তা করতে হতো। এখন এসবের সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তার চিন্তা। দোকানে কর্মচারী রাখা, রাতে প্রতিষ্ঠান খোলা রাখা কিংবা মালামাল পরিবহনের সময়ও অজানা আতঙ্ক কাজ করে। এভাবে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া উপায় থাকবে না। খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে অবশ্য সাম্প্রতিক অপরাধের ঘটনায় গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ভুক্তভোগীরা মামলা করতে না চাওয়ায় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা ইতিমধ্যে খুলনা ছেড়েছেন। পরিস্থিতির উন্নতি না হলে একসময় সাধারণ মানুষও শহর ছেড়ে যেতে বাধ্য হবেন। তিনি নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন।