স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ November, ২০২৬

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৬ |

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই শ্রমিকেরা এই কর্মসূচিতে অংশ নেন। আগামী জাতীয় নির্বাচনের তিন সপ্তাহের কম সময় আগে অনুষ্ঠিত এই ধর্মঘট ২০১২ সালের পর দেশটিতে প্রথম কোনো সাধারণ ধর্মঘট।

বিজ্ঞাপন

এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে স্পেনের বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও, যারা ১০ লাখেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটেরাও তাদের সংগঠনের মাধ্যমে এই ধর্মঘটে সংহতি প্রকাশ করেছেন।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, ধর্মঘটটি সফল হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আবাসনসংকট তীব্র হওয়ায় সেখানে

এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। বুধবার রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় অনেক দোকানপাট বন্ধ ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রিদে পুলিশ মোতায়েন করা হয়।

মাদ্রিদের একটি বাজারে পিকেটিংয়ের সময় পুলিশ পেপার স্প্রে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে শ্রমিক সংগঠন সিসিওও। সংগঠনটি জানায়, এ ঘটনায় ১৩ জনকে চিকিৎসা নিতে হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা, যদিও পুলিশ পেপার স্প্রে ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি।

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সাল নাগাদ ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। স্পেনের ইয়ুথ কাউন্সিলের তথ্যানুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১

হাজার ১৭৬ ইউরো।

বিজ্ঞাপন

ধর্মঘটে সমর্থন দেওয়া ৩৬ বছর বয়সী হাসপাতাল কর্মী ও মাদ্রিদের বাসিন্দা হেসুস গনসালেস বলেন, ‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের