আরও খবর
ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন
ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ
সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড
সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন
২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের ২৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চান হামজা চৌধুরী। শেষ চারে জায়গা করে নেওয়া স্বাগতিক বাংলাদেশ দলের এই তারকা মিডফিল্ডারের বিশ্বাস, ঘরের মাঠে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের ট্রফি জিতে লাল-সবুজ সমর্থকদের দীর্ঘদিনের ভালোবাসার প্রতিদান দেওয়ার সেরা সুযোগ এটি।
আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের আগে গণমাধ্যমের ‘সঙ্গে’ আলাপকালে শাফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, ‘আমাদের জন্য এটি অত্যন্ত বড় একটি টুর্নামেন্ট। ২৩ বছর হয়ে গেছে আমরা শেষবার এই ট্রফি জিতেছি। তাই আশা করি এবার শিরোপা ঘরেই রাখতে পারব। ড্রেসিংরুমের প্রত্যেকেই আমরা সাফ চ্যাম্পিয়ন হতে চাই এবং প্রতিটি ম্যাচ জিততে চাই।’
class="">ক্লাবের ব্যস্ততা শেষে সোমবার দেশে পৌঁছানো হামজা প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি। আজ রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে থমাস ডুলির শিষ্যরা। দিনের অপর ম্যাচে বিকেল সাভে ৩টায় গ্রুপ ‘বি’-তে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। এরপর ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় বা ড্রয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করাই এখন বাংলাদেশের লক্ষ্য। অন্যদিকে সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কার অন্তত ১ পয়েন্ট প্রয়োজন।
প্রতিপক্ষের ওপর চাপের
কথা উল্লেখ করে হামজা বলেন,‘এখন সব চাপ শ্রীলঙ্কার ওপর, কারণ তাদের হারের কোনো সুযোগ নেই। তাই আমরা ম্যাচটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসী এবং জয় নিয়েই মাঠ ছাড়ব।’
প্রথম ম্যাচে একাধিক সুযোগ হাতছাড়া হলেও ফিনিশিং নিয়ে চিন্তিত নন এই ইংলিশ ক্লাব তারকা। তার মতে, ‘আমি চিন্তিত হতাম যদি আমরা সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু বাস্তবতা হলো দল সুযোগ তৈরি করছে, এখন সেগুলো গোল নিশ্চিত করার পালা।’
দেশ ও বিদেশের মাটিতে বাংলাদেশি দর্শকদের থেকে পাওয়া সমর্থন স্মরণ করে এই ট্রফি তাদের উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন হামজা। ‘ইংল্যান্ডে খেলার সময়ও
অনেক বাংলাদেশি সমর্থক আমার খেলা দেখতে মাঠে যান। আমার ও আমার পরিবারের জন্য এটি অনেক বড় কিছু। সাফ ট্রফি জিতেই তাদের এই সমর্থনের প্রতিদান দিতে চাই,’ যোগ করেন তিনি।
এদিকে ম্যাচটির আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদও রয়েছে। ভুটানের বিপক্ষে ফরোয়ার্ড হিসেবে খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ অনুশীলনে চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা অনিশ্চিত।
গ্রুপ ‘বি’-এর সমীকরণে ৯ বারের চ্যাম্পিয়ন ভারতের সেমিফাইনালে উঠতে প্রয়োজন মাত্র ১ পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ গোলে জেতা ভারতের বিপরীতে মালদ্বীপের সামনে কঠিন সমীকরণ। পাকিস্তানের কাছে ৩-0 গোলে হারা মালদ্বীপকে শেষ চারে যেতে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে।
class="">টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর,এবং মহারণ ফাইনাল গড়াবে ১৭ নভেম্বর।





