মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ November, ২০২৬

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ November, ২০২৬ |

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৪৮ বছর বয়সী পরেশরাম দাসকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে তাঁকে আটক করা হয়। বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আজ মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্যমতে, কলকাতা থেকে মুম্বাই হয়ে দুবাই পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পরেশরাম দাসের। বারুইপুর জেলা পুলিশের বিশেষ আভিযানিক দল এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এর আগে গত অক্টোবরের শেষ সপ্তাহে ক্যানিংয়ে

তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চারজন তৃণমূল নেতাকে আটক করেছিল পুলিশ।

পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এছাড়া পঞ্চায়েত নির্বাচন-পরবর্তী সহিংসতা, চাঁদাবাজি এবং মাতলা নদীর চর দখল করে আশ্রম নির্মাণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় দায়ের করা মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী এক নারীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে স্বামীকে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছে চার লাখ টাকা দাবি করেছিলেন বিধায়ক। টাকা দিতে গেলে ওই নারীকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

গ্রেপ্তারের পর পরেশরাম

দাস দাবি করেন, তাঁকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানেন না এবং তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে। অন্যদিকে, পরেশরামের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে বিকাশ সাহানি নামের এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, বিকাশ সাহানি বিধায়ককে গোপন তথ্য সরবরাহ করতেন।

তৃণমূলের নেতা কুণাল ঘোষ গ্রেপ্তারের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, পরেশরাম যতদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে ছিলেন, ততদিন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি; সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফেরার আগ্রহ প্রকাশ করায় তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গ্রেপ্তারের ঘটনায় তৃণমূলের দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?