২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ November, ২০২৬

২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ November, ২০২৬ |

সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ২২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সময়ে ঢাকা মহানগরসহ দেশের ৬টি জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরের ১১টি জেলায় এসব গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।

বিজ্ঞাপন

গোপালগঞ্জে আজ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি সড়ক অবরোধ ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির

দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। আইজিপি নাশকতায় জড়িতদের গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কঠোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর—এই চার জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্র দাবি করেছে, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁর দলের নেতা–কর্মীরা সারা দেশে এই নাশকতা চালাচ্ছেন। বিদেশে অবস্থানরত দলীয় নেতারা এর পেছনে উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য অর্থ পাঠাচ্ছেন। সাম্প্রতিক নাশকতায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের ব্যক্তিদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা

জানান, গত রোববার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। তারা সরাসরি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না হলেও টাকার বিনিময়ে এসব কাজ করেছে বলে তথ্য মিলেছে। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা

বলেন, “সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে ঘটনার পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে।” তিনি আরও বলেন, “নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, জনসাধারণের সহযোগিতা, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।”


text-xs text-intro">বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগর এলাকায় তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় আরও ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ডিএমপি সূত্র জানিয়েছে, সোমবার রাতে রাজধানীর ফার্মগেট ও পল্লবী এলাকায় দুটি দাঁড়িয়ে থাকা বাসে এবং গভীর রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং

এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন জানান, নাশকতার সঙ্গে জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং শহরজুড়ে নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এছাড়া কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায়ও অবরোধ সৃষ্টি করা হয়।

সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনেও লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুর করেন।

এই চার জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, কোথাও যেন লোকজন জড়ো হয়ে বড় কোনো নাশকতা ঘটাতে না পারে, সেজন্য কঠোর সজাগ থাকতে বলা হয়েছে। আইজিপি আলী হোসেন ফকির আজ অনলাইন সভায় সারা দেশের পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?