স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ November, ২০২৬

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ |

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। দশম শ্রেণির ওই শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এক কিশোর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্যমতে, সে আপাতত শঙ্কামুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঘটনার পর জেলা পুলিশ শহরে সাঁড়াশি অভিযান শুরু করেছে। কিশোর গ্যাংবিরোধী এই অভিযানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে

কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কে অভিযান চালিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক ঘণ্টায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। অভিযুক্ত কিশোরের বাড়িতে অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি, ঘটনার পর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন। জানা যায়, অভিযুক্তের বাবা ও বড় ভাই প্রবাসে থাকেন এবং সে তার মায়ের সঙ্গে বাড়িতে থাকত।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান,

পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, মেয়েটির সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। মঙ্গলবার নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হবে।

ভুক্তভোগী ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি হাসপাতালে গিয়ে শিক্ষার্থীকে দেখে এসেছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। কয়েকজন অভিভাবক এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করার আগ্রহ প্রকাশ করেছেন, এ বিষয়ে মঙ্গলবার স্কুলে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?