৮০ ডলারের নিচে নামল তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ June, ২০২৬

৮০ ডলারের নিচে নামল তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ June, ২০২৬ |
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারে—এমন প্রতিবেদনের পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। খবর রয়টার্সের বুধবার (১৭ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় এক-তৃতীয়াংশ কমে ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর থেকেই ঊদ্ধমুখী ছিল তেলের দাম। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বের জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দেয়। মধ্যপ্রাচ্য থেকে পুনরায় তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে, যদিও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে দেশগুলোর কৌশলগত তেলের মজুত বর্তমানে অনেক কমে গেছে। ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ

লুকা বেলোব্রাজিক জানিয়েছেন, ইরানের মোট রপ্তানি বিশ্ব চাহিদার প্রায় ২ শতাংশের সমান হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা থেকে এই ছাড় এখনই কার্যকর হওয়ার সম্ভাবনা কম এবং এটি স্থায়ী শান্তির ওপর নির্ভর করবে। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সই হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত খুব কমই প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ