ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত: পাকিস্তানের মন্ত্রী
ভারতের অন্তত ৪০ থেকে ৫০ জন সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তা তারার। খবর সামা টিভির।
বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পালটা হামলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।
তিনি বলেন, বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। এখন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে।
‘আমাদের জবাব আসবে, এবং তা খুব শীঘ্রই আসবে। এটি একটি শক্তিশালী জবাব হবে, যা বিশ্ব মনে রাখবে। ভারতের অহংকার চূর্ণ হয়েছে, এবং তারা নিজেকে অজেয় মনে করলেও
এখন তারা লজ্জিত হয়েছে,’-যোগ করেন তারার। ভারত অবশ্য এখনো তাদের কোনো সেনাসদস্যের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এখন তারা লজ্জিত হয়েছে,’-যোগ করেন তারার। ভারত অবশ্য এখনো তাদের কোনো সেনাসদস্যের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।



