৩ বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

৩ বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
ছাত্র-জনতা হত্যার বিচারে তিন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, আমরা সুপ্রিমকোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি। এ আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। সদস্য হিসেবে হাইকোর্টের আরেকজন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী রয়েছেন। উপদেষ্টা বলেন, ছাত্র-জনতা হত্যার বিচারকাজ শুরুর ব্যাপারে একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা

করব খুব শিগগিরই বিচার কাজ শুরু হয়ে যাবে। চলতি মাসে আদালত বিচার কার্যক্রম শুরু করবে বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ ‘চাহিবা মাত্র’ মিলছে না টাকা দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি, কিন্তু কীভাবে? অবশেষে ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা গুহার ভেতর পাওয়া গেল নিখোঁজ চার ইতালীয়র মরদেহ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল মামলায় হেরে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে : শুভেন্দু যুক্তরাষ্ট্রে ‘মসজিদে’ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা রোদ-বৃষ্টি মাথায় ১৮৫ টাকা সাশ্রয়ের লড়াই