৩৭ বছর আগেও আহমেদাবাদে ঘটে ভয়ংকর দুর্ঘটনা – ইউ এস বাংলা নিউজ




৩৭ বছর আগেও আহমেদাবাদে ঘটে ভয়ংকর দুর্ঘটনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ১২:৩৭ 91 ভিউ
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্প নগরী আহমেদাবাদ। এর আকাশপথ দীর্ঘদিন ধরে দেশের সঙ্গে বিশ্বের সংযোগের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু এই মহানগরের আকাশে দুটি ভয়াবহ দুর্ঘটনা স্মৃতিতে গভীর দাগ ফেলেছে। ১৯৮৮ সালের ফ্লাইট ১১৩ এবং এ বছরের এয়ার ইন্ডিয়া এআই ১৭১-এর মর্মান্তিক পতন শুধু সংখ্যা নয়; এ দুর্ঘটনা হাজারো মানুষের স্বপ্নভঙ্গ, অজস্র অশ্রু এবং অগণিত জীবনের অপূরণীয় ক্ষতির গল্প, যা ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ১৯৮৮ : ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ১১৩ ১৯৮৮ সালের ১৯ জুলাই, ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-২০০আহমেদাবাদের টেবিলটপ রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১৩৩ জন যাত্রী ও ক্রু সকলেই প্রাণ হারান। দুর্ঘটনার মূল কারণ ছিল ঝুঁকিপূর্ণ রানওয়ে,

প্রতিকূল আবহাওয়া এবং পাইলটের ভুল সিদ্ধান্ত। এই ঘটনা ভারতের বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে স্মরণীয়। টেবিলটপ রানওয়ে বলতে এমন একটি রানওয়ে বোঝানো হয় যা পাহাড়, টিলা বা মালভূমির উপরে অবস্থিত, যার এক বা উভয় প্রান্তে খাড়া ঢাল বা গভীর খাদ থাকে। এর আকৃতির কারণে এটি ‘টেবিলটপ’ নামে পরিচিত। ২০২৫ : আধুনিক ড্রিমলাইনারের মর্মান্তিক পতন ৩৭ বছর পর, ২০২৫ সালের ১২ জুন, আধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এআই ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার পর কয়েক মিনিটের মধ্যেই মেঘানিনগরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। পাইলট ‘মেডে’ সংকেত পাঠানোর পর দ্রুতই বিমানটি বিধ্বস্ত হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, হতাহতদের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, যা

১৯৮৮ সালের দুর্ঘটনার চেয়ে অনেক বেশি। যদিও বিমানের প্রযুক্তি উন্নত, তবুও মানবিক ত্রুটি, আবহাওয়া এবং যান্ত্রিক গোলযোগের ঝুঁকি এখনও রয়ে গেছে। দুটি দুর্ঘটনার পটভূমি ও সময় ভিন্ন হলেও, একই শহরের আকাশে শোকের ছায়া এখনও ঝলসে। ১৯৮৮ সালের দুর্ঘটনার মূল কারণ ছিল ঝুঁকিপূর্ণ টেবিলটপ রানওয়ে, আর ২০২৫ সালের আধুনিক বিমানের বিধ্বস্ত হওয়া আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও আকাশপথের ঝুঁকি কাটিয়ে ওঠা কতটা জটিল ও দুরূহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন