৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত অভিবাসননীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ৬ মার্চ থেকে সোমবার পর্যন্ত অর্থাৎ দেড় মাসে যুক্তরাষ্ট্র তাদের ফেরত পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো শুরু করে দেশটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসনসংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরেও তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিরাও রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, তাদের বিষয়ে আগেই পররাষ্ট্র

মন্ত্রণালয়কে জানানো হচ্ছে। সামনের দিনগুলোতে আরও কাউকে কাউকে ফেরত পাঠানো হতে পারে। ফেরত পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। অনেকেই খুব জরুরি প্রয়োজন না হলে বাইরে বের হচ্ছেন না। কেউ কেউ স্থানীয় বাজারেও যাচ্ছেন না। যদিও বৈধ কাগজপত্র যাদের আছে তারা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন না তবে পুরো কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না