৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি, পুমার সঙ্গে শেষ ৮ বছরের পথচলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি, পুমার সঙ্গে শেষ ৮ বছরের পথচলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
ভারতের ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি এবার ফিরিয়ে দিলেন ৩০০ কোটি রুপির বিশাল এক অফার। জার্মানির নামকরা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি। পুমা চেয়েছিল নতুন করে আরও আট বছরের জন্য চুক্তি নবায়ন করতে। তবে কোহলি সেই প্রস্তাব গ্রহণ করেননি—খবর প্রকাশ করেছে এনডিটিভি। ২০১৭ সালে পুমার সঙ্গে প্রথমবার ১১০ কোটির চুক্তিতে যুক্ত হয়েছিলেন কোহলি। সেই চুক্তির মেয়াদ শেষে এবার পুমা প্রায় তিনগুণ অর্থমূল্যের নতুন প্রস্তাব দিলেও কোহলি সেটি নাকচ করেছেন। কারণ, আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান৮’-কে আরও বিস্তৃত ও শক্তিশালী করতেই মনোযোগ দিচ্ছেন তিনি। এনডিটিভির খবরে বলা হয়েছে, কোহলি এবার যোগ দিতে যাচ্ছেন ‘অ্যাজিলিটাস’ নামক একটি

নতুন কোম্পানির সঙ্গে। এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন পুমা ইন্ডিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি। অ্যাজিলিটাস এখন ভারত ও বিদেশে ক্রীড়া সামগ্রী সরবরাহ করছে। ধারণা করা হচ্ছে, কোহলির ‘ওয়ান৮’ ব্র্যান্ডকে এই সংস্থার সঙ্গে যুক্ত করেই নতুন যাত্রা শুরু করবেন তিনি। ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির নতুন অভিযানে নাম লেখানো কোহলির এই সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী