৩০টি নতুন বিমান কিনছে মালয়েশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫

৩০টি নতুন বিমান কিনছে মালয়েশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ |
মালয়েশিয়া এয়ারলাইন্সের মূল প্রতিষ্ঠান মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি) ২০২৯ সালের মধ্যে ৩০টি নতুন বোয়িং ৭৩৭ বিমান কেনার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে মালয়েশিয়া এয়ারলাইন্সের বহরকে আধুনিক এবং আগের চ্যালেঞ্জ থেকে পুনরুদ্ধারে সহায়তা করবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়া এভিয়েশন গ্রুপের (এমএজি) নতুন অর্ডারে ১৮টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এবং ১২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০ বিমান অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ- মালয়েশিয়া এয়ারলাইন্স, ফায়ারফ্লাই ও আমালসহ একাধিক এয়ারলাইন্স পরিচালনা করে এবং বর্তমানে এয়ারবাস ও বোয়িং উভয় ধরনের বিমান ব্যবহার করছে। নতুন বিমানগুলোর জ্বালানি দক্ষতা, পরিবেশগত প্রভাব, কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া

হয়েছে বলে জানিয়েছে দ্য এজ মালয়েশিয়া। এছাড়া বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে ভবিষ্যতে অতিরিক্ত ৩০টি বোয়িং ৭৩৭ কেনারও সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই নতুন ক্রয় পরিকল্পনার আগে ২০২২ সালে মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এর ২৫টি বিমান লিজ নিয়েছিল এবং ২০টি এয়ারবাস এ ৩৩০ নিও কেনার চুক্তি করেছিল। ইতোমধ্যে প্রথম ডেলিভারি পৌঁছে গেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, আগের চুক্তির বাকি বিমানগুলো আগামী ১৮ মাসের মধ্যে সরবরাহ করা হবে। রয়টার্স আরও জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বোয়িং ও জিই অ্যারোস্পেসের সঙ্গে মালয়েশিয়া এয়ারলাইন্সের চলমান অংশীদারিত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী