২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
২০০০ সাল, কেনিয়ার নাইবোরি। জিমখানা ক্লাব গ্রাউন্ড দর্শকে টইটুম্বুর। ভারতের পক্ষে গলা ফাটাচ্ছিলেন হাজারও সমর্থক। উচ্ছ্বাস জারি থাকল ম্যাচের প্রথম কয়েক ঘণ্টা। শেষ এক ঘণ্টায় নাইবোরির স্টেডিয়ামটিতে পিনপতন নিরবতা। ততক্ষণে ভারতকে নক আউট করে দিয়েছে নিউজিল্যান্ড। সেই দিন থেকে আজ—মাঝে কেটে গেছে দুই যুগ। আইসিসির নক আউট টুর্নামেন্টটির নামে পরিবর্তন এসেছে। বদল এসেছে ফরম্যাটে। ২৫ বছর পর বদলে যাওয়া ক্রিকেটে আবারও দুই প্রতিদ্বন্দ্বি এক মঞ্চে উপস্থিত। তিনদিন পর দুবাইয়ে কিউইদের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ভারত। আক্ষেপ ঘোচানোর কিংবা রোহিত শর্মাদের এবার সেইদিনের বদলা নেওয়ার মঞ্চ। পাকিস্তান ও আরব আমিরাতে বসা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ধারাবাহিক ভারত। নিউজিল্যান্ডও দেখাচ্ছে দোর্দণ্ডপ্রতাপ। তবে এবারের আসরে তারা

রোহিতদের কাছেই দেখেছে একমাত্র হার। তাছাড়া কন্ডিশন, শক্তিমত্তা কিংবা পরিসংখ্যানের ক্ষেত্রেও ভারত এগিয়ে। তবে এই আসরে ভারতকে শিরোপা খরা দিয়েছিল নিউজিল্যান্ডই। ২০০০ সালের টুর্নামেন্টের হিসাব-নিকাশ ছিল এমন—যারা হারবে তারাই ফিরবে বাড়ি। ভারত শেষ পর্যন্ত টিকে ছিল। কেনিয়ায় বসা টুর্নামেন্টে প্রথম ম্যাচেই তারা হারায় স্বাগতিকদের। এরপর সৌরভ গাঙ্গুলিদের কাছে একে একে পরাস্ত হয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তবে শিরোপার মঞ্চে পারেনি টিম ইন্ডিয়া। অধিনায়ক সৌরভের সেঞ্চুরির আর শচীন টেন্ডুলকারের ফিফটিতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় ভারত। দারুণ লড়াইও চালায়। কিন্তু সব মাটি করে দেন ক্রিস কেইর্নস। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করেই ১৬৪ রানের লক্ষ্য টপকে যায় ব্ল্যাক ক্যাপসরা। সেই হারের ক্ষত এখনও তরতাজা।

যদিও ভারত ২০১৩ সালে এই টুর্নামেন্ট জিতেছিল। তবে বদলা নেবার সুযোগ এবার। রোহিত শর্মারা প্রতিজ্ঞাবদ্ধ। নাইবোরি আর ফিরতে দিতে চান না মোহাম্মদ শামি-বিরাট কোহলিরা। আট জাতির টুর্নামেন্ট নেমেছে দুদলের লড়াই। এবার যারা জিতবে, তাদের হাতেই ‍উঠবে শিরোপা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম প্রস্তুত। প্রস্তুত রোহিত ব্রিগেডও। তাদের রুখতে প্রত্যয়ী মিচেল স্যান্টনারের দলও। পঞ্চাশ ওভারের লড়াইয়ের যা অপেক্ষা। ৯ মার্চ বদলা কিংবা আক্ষেপ বাড়ানোর দিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন