ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
২ বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩৭ জনের
দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আরও অন্তত ৩৯ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় পোতোসি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (১ মার্চ) দেশটির পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন ভোরে উইউনি ও কোলচানি শহরের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে। একই দিকে যেতে থাকা বাস দুটির মধ্যে সামনেরটি হঠাৎ দিক পরিবর্তন করলে পেছনেরটি এসে জোরে ধাক্কা দেয়।
এই দুর্ঘটনায় ঘটনায় ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত ৩৯ জনকে উইউনি শহরের চারটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন, পোতোসির ডিপার্টমেন্টাল পুলিশ কমান্ডের এক মুখপাত্র।
এছাড়া হতাহতদের শনাক্ত করতে কাজ করছে বলেও জানিয়েছেন
তিনি। দুর্ঘটনার সময় এক বাসের ধাক্কায় আরেকটি উল্টে পড়েছিল। একটি ক্রেন সেটিকে সোজা করার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাসগুলো থেকে মরদেহ সরানো শুরু করেছে। বলিভিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী একটি বাস সম্ভবত তীব্র গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেক লেনে ঢুকে পড়ে আর তাতেই দুর্ঘটনাটি ঘটে।