২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি। তিনি বলেছেন, “ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা (রপ্তানি) করে। কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা (রপ্তানি) করি না। এ কারণে আমরা তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। কারণ তারা রাশিয়ার তেল কিনছে।” ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে যে রাশিয়ান তেল কেনার ফলে অন্যান্য

অঞ্চল থেকে সরবরাহের উপর চাপ কমিয়ে বিশ্বব্যাপী তেলের দাম স্থিতিশীল করতে সাহায্য করেছে। রয়টার্স জানায়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা ভারত, রাশিয়া থেকে তার প্রয়োজনীয় তেলের এক তৃতীয়াংশেরও বেশি কেনে। এরআগে সোমবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশের বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছে, তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সূত্র-রয়টার্স, এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ