২৪ ঘণ্টায় আরও ৯৭ ফিলিস্তিনিকে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

২৪ ঘণ্টায় আরও ৯৭ ফিলিস্তিনিকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি হামলায় আরও ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৪,৬০৭ জনে দাঁড়িয়েছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এর আগের কিছু হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। যাদেরকে পূর্বে নিহত হিসেবে গণনা করা হয়নি। এদিকে চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরাইল ৪,৩৩৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৩,৩০০ জনকে আহত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের আগ্রাসনে গাজায় এ পর্যন্ত

মোট ১,২৫,৩৪১ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরাইলি সেনাবাহিনী গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত মার্কিন-সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের ধারেকাছে না যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে। তাদের ভাষ্যে, ‘সংস্কার, পুনর্গঠন এবং দক্ষতা উন্নয়নের কাজের’ জন্য এ কেন্দ্র পুরো এক দিনের জন্য বন্ধ থাকবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর ভোট দিতে চলেছে। তবে এতেও যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার আশঙ্কা রয়েছে। মূলত নিহতের এই নতুন

পরিসংখ্যান ও ত্রাণ সহায়তাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার গাজায় মানবিক বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার