২০ হাজার পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতীয় হাইকমিশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪

২০ হাজার পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতীয় হাইকমিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ |
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ভিসার জন্য আবেদনকারী ২০ হাজারেরও বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে। ভিসার দাবিতে ‘বিক্ষোভ ও হুমকির’ জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রোববার ভারতের ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ‘ইন্ডিয়ান হাইকমিশন ইন ঢাকা, ফেসিং প্রটেস্টস অ্যান্ড থ্রেটস, রিটার্নস ২০,০০০ ভিসা অ্যাপলিক্যান্টস পাসপোর্টস’ শিরোনামে রোববার প্রথম প্রতিবেদন প্রকাশ করে অনলাইন প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট। সেই প্রতিবেদনের সূত্র ধরে সোমবার টাইমস অব ইন্ডিয়া আবার টাইমট্রাভেল বিভাগে ‘ইন্ডিয়ান হাইকমিশন ইন ঢাকা রিটার্নস ২০,০০০ পাসপোর্টস অ্যামিড প্রটেস্টস অ্যান্ড থ্রেটস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। মূলত গত আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে

যাওয়ার পর থেকেই ভারতীয় হাইকমিশনের ভিসা পরিষেবা বন্ধ রয়েছে। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী ২০ হাজারের বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পাসপোর্টগুলো ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে শুধু সীমিতসংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো বিবেচনা করা হচ্ছে। অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও রয়েছে, যেমন জরুরি চিকিৎসা, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল-এন্ট্রি

ভিসা। এতে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের জেরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই ভিসা আবেদনকারী অনেকের পাসপোর্ট ঢাকার ভারতীয় হাইকমিশনেই ছিল। ভিসা সেবা বন্ধ থাকায় ক্ষুব্ধ আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ই-মেইল করছেন, এমনকি কিছু ই-মেইলে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের স্টাফদেরও নাজেহাল করা হয়েছে। ভিসা আবেদন কেন্দ্রের সদস্যরা নানা প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জনগণের অসন্তোষ প্রকাশের স্থানে পরিণত হয়েছে। ক্ষুব্ধ ভিসাপ্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানানোর সময় প্রায়ই হাইকমিশনকে ট্যাগ করছে। অবশ্য ভারতে বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ভ্রমণে উল্লেখযোগ্য অবদান রেখেছে বাংলাদেশ। শুধু ২০২৩ সালে প্রায় ১৬

লাখ বাংলাদেশি নাগরিকের ভিসা ইস্যু করেছিল ভারত, এর মধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিসা ইস্যু করা হয়েছিল চিকিৎসার জন্য। আর এ বছর আগস্ট পর্যন্ত ভারত বাংলাদেশিদের জন্য আট লাখ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে দুই লাখই হচ্ছে চিকিৎসার জন্য। তবে হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, যেহেতু বাংলাদেশে অনেক দেশের কূটনৈতিক মিশন নেই, তাই বাংলাদেশিরা প্রায়ই অন্য দেশের ভিসা পেতে ভারতের ওপর নির্ভর করেন। যারা ভ্রমণ বা ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এসব দেশ ভ্রমণে যাবেন, তাদের ভিসার আবেদন জরুরি হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ অবস্থায়

হাইকমিশনের কাছে আটকে থাকা পাসপোর্টগুলো ফেরত দেওয়া হয়েছে। এছাড়া দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিসা আবেদনের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে হাইকমিশন সতর্কতা অবলম্বন করছে। এছাড়া অস্থায়ী ভিসা দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে হাইকমিশন। কারণ চিকিৎসার প্রয়োজন না হলেও অন্য উদ্দেশ্যে ভারতে মেডিকেল ভিসায় ভ্রমণের মতো ভিসার বেশ কিছু অপব্যবহারের ঘটনা সামনে এসেছে। এদিকে দুই দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়