১,৬০০ কেজির ‘জেএফ-১৭ থান্ডারের’ দাম ৫০ লাখ রুপি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

১,৬০০ কেজির ‘জেএফ-১৭ থান্ডারের’ দাম ৫০ লাখ রুপি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
১,৬০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ষাঁড়। ‘জেএফ-১৭ থান্ডার’ নামের এই ষাঁড়টি ৫০ লাখ পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছে। সম্প্রতি হায়দরাবাদের লিয়াকত কলোনির এ ঘটনা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানির জন্য প্রস্তুত এই চমকপ্রদ পশুটিকে দেখতে এবং তার সঙ্গে সেলফি তুলতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। ষাঁড়টির সাবেক মালিক শাহরুখ এ উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে নতুন ক্রেতা এবং তাদের অতিথিদের জন্য শোভাযাত্রা, সজ্জা ও বিনোদনের ব্যবস্থা ছিল। সাংস্কৃতিক সৌহার্দ্যের অংশ হিসেবে ওই অনুষ্ঠানে আতিথেয়তা জানানোর রীতি মেনে উভয়পক্ষের মধ্যে টাকা এবং ফুলের মালা, সঙ্গে ঐতিহ্যবাহী ‘আজরাক’ উপহার হিসেবে আদান-প্রদান করা হয়। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো

ষাঁড়টির নাম। পাকিস্তান বিমানবাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’ থেকে অনুপ্রাণিত হয়েই এটির নামকরণ করা হয়েছে বলা মনে করা হচ্ছে। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তজনার মধ্যেই সবচেয়ে আলোচিত ছিল ‘জেএফ-১৭ থান্ডার’। ওই সময় ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’-এর অংশ হিসেবে ভারতীয় বিমান ভূপাতিত করতে ব্যবহৃত হয়েছিল ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান। পাকিস্তান বিমানবাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’... এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে একটি কুরবানির পশুর একই নামকরণ এবং তার এতো বেশি দামে বিক্রি হওয়া- এটাই প্রমাণ করে যে, পাকিস্তানে গৃহপালিত পশুর গড় মান ও গঠন কতটা মূল্যবান হয়ে উঠেছে। তবে ধর্মীয় আলেমরা মনে করিয়ে দিয়েছেন, কুরবানির প্রকৃত তাৎপর্য পশুর আকার-আয়তনে নয়, বরং তা নির্ভর করে তাকওয়া

ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের ওপর। তাদের মতে, মূলত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই আন্তরিকতাই নিশ্চিত করে যে কুরবানি মহান আল্লাহর দরবারে গৃহীত হবে। সূত্র: দ্য নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক