১৫ মিনিটের সময় দিয়ে পুরো সিনেমা করে ফেললেন শাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪
     ৫:০৭ অপরাহ্ণ

১৫ মিনিটের সময় দিয়ে পুরো সিনেমা করে ফেললেন শাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৫:০৭ 209 ভিউ
সিনেমার কাজ প্রায় শেষের দিকে। গত অক্টোবর থেকে একমাস মুম্বাইয়ে চলেছে ‘বরবাদ’ ছবির শুটিং! যেখানে অংশ নেন শাকিব খান ও ইধিকা পালসহ অনেকে। আপাতত শুটিং বিরতি। আর এই ফাঁকে এল ছবির প্রথম পোস্টার। আজ রাজধানীতে বরবাদ ছবির পোস্টার উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে শাকিব খান বলেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে ১৫ মিনিট সময় দিয়েছিলেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়। পরে পুরো সিনেমাই করে ফেলেন তিনি। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রথমদিন মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই

হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।’ তিনি আরও বলেন, ‘গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে, নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন, তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না।’ সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব জানালেন, এটি সব ছবিকে ছাপিয়ে যাবে। তার কথায়, ‘একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি

করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে।’ এরপর ছবিটির মোশন পোস্টার প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপরে বসে আছেন শাকিব। বলেন, ‘সাইলেন্স’। প্রসঙ্গত, বরবাদ ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন শাকিব ও ইধিকা পাল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়া মিশা সওদাগর, মামুনুর রশীদসহ বাংলাদেশের আরও অনেক তারকা। ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন