১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
পাকিস্তান সরকার ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া নির্বাসন অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ আফগান শরণার্থীকে প্রত্যাবসন করেছে। সংসদীয় সচিব মুখতার আহমেদ মালিকের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সরকার প্রাথমিকভাবে বলেছিল, তারা প্রথমে কোনও আইনি নথিপত্র ছাড়াই বিদেশিদের বহিষ্কারের ওপর মনোনিবেশ করেছে এবং আফগান নাগরিক কার্ড (এসিসি), যা ২০১৭ সালে আফগান শরণার্থীদের অস্থায়ী আইনি মর্যাদা প্রদানের জন্য চালু করা নথি - এর মতো অন্যান্য বিভাগগুলো পরে অন্তর্ভুক্ত করা হবে। সংসদ অধিবেশনে আইন প্রণেতা আনজুম আকিল খানের উত্থাপিত প্রশ্নের জবাবে মালিক বলেন, পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী বসবাস করছে। এর মধ্যে ৮ লাখ ১৩

হাজার জনের কাছে আফগান নাগরিক কার্ড (ইসিসি) এবং ১৩ লাখের কাছে নিবন্ধনের প্রমাণ (পিওআর) কার্ড রয়েছে। তিনি উল্লেখ করেন, চিকিৎসা, শিক্ষা বা ব্যবসায়িক উদ্দেশ্যে পাকিস্তানে প্রবেশ করতে ইচ্ছুক আফগান নাগরিকদের স্বাগত জানানো হচ্ছে, যদি তাদের কাছে পাকিস্তানি ভিসা এবং বৈধ কাগজপত্র থাকে। চলতি বছরের শুরুতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত ‘অবৈধ বিদেশি’ এবং ‘এসিসি’ ধারকদের ৩১ মার্চের আগে দেশ ত্যাগ করতে বলা হয়েছিল তা নাহলে তাদের ১ এপ্রিল থেকে নির্বাসিত করা হবে। কর্তৃপক্ষ পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আফগান নাগরিককে নির্বাসিত করতে শুরু করে। উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছর ধরে চলা সংঘাতের সময় সীমান্ত অতিক্রম করে ২৮ লাখেরও বেশি আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয়

নিয়েছে। তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ