ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই!
ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল
ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস
অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
১২ কোটি টাকার ফ্ল্যাটে বিলাসী জীবন, সেই কর কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বারিধারায় কূটনৈতিক জোনে ১২ কোটি টাকায় ফ্ল্যাট কিনে বিলাসী জীবনযাপন করা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেই কর্মকর্তা শাহ মোহাম্মদ মারুফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
১৬ মার্চ অতিরিক্ত আয়কর কমিশনার শাহ মোহাম্মদ মারুফের অবৈধ সম্পদের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বারিধারার কূটনৈতিক পাড়ায় ১২ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট, নিকেতন, নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নামে-বেনামে একাধিক প্লটসহ বিপুল সম্পদের তথ্য তুলে ধরা হয়। এরপরই নড়েচড়ে বসে আয়কর বিভাগ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়া গেলে কমিটির সদস্যরা
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, কর অঞ্চল বগুড়ায় দায়িত্বরত অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) শাহ মোহাম্মদ মারুফের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(ঘ) অনুযায়ী দুর্নীতিপরায়নতার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেহেতু সরকারি কর্মচারী বিধিমালার ১২(১) অনুযায়ী শাহ মোহাম্মদ মারুফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। শাহ মারুফ বিসিএস ২৮ ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা।