১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
ইসরাইলি কারাগার থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি বন্দি আহমেদ মানাসরা। দীর্ঘ ১০ বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি। তাকে নাফা কারাগারে রাখা হয়েছিল। ডেইলি সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ তাকে কারাগার থেকে অনেক দূরে ছেড়ে দেন, কিন্তু তার পরিবার তাকে স্বাগত জানাতে গেটে অপেক্ষা করছিলেন। বেয়ারশেবার এক ফিলিস্তিনি আহমেদকে খুঁজে পেয়ে তার পরিবারকে ফোন করে তার খবর দেন। আহমেদের জন্ম ২০০২ সালের ২২ জানুয়ারি জেরুজালেমে। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি বড়। ২০১৪ সালে যখন তাকে গ্রেফতার করা হয়, তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। সে সময় তিনি জেরুজালেমের নিউজেনারেশন স্কুলে অষ্টম শ্রেণিতে

পড়তেন। ইসরাইলি বাহিনীর দাবি, আহমেদ ও তার চাচাতো ভাই হাসান ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন। গ্রেফতারের সময় সেনারা দুজনকেই গুলি করে। এতে ঘটনাস্থলেই হাসান মারা যান এবং আহত হন আহমেদ। সে সময়ের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আহত অবস্থায় আহমেদ মাটিতে কাঁদছেন এবং সেনারা তাকে চেপে ধরেছেন। সে সময় ফুটেজটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। গ্রেফতারের পর আহমেদকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবে পরে তা কমিয়ে সাড়ে ৯ বছর করা হয়। সেইসঙ্গে ৪৭ হাজার মার্কিন ডলারেরও বেশি জরিমানা করা হয় তাকে, যা দিতে হিমশিম খেয়েছে তার পরিবার। কারাগার কঠোর পরিস্থিতির মুখোমুখি হন আহমেদ। ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের মারধরে

মাথার খুলি ভেঙে যায় তার। সাম্প্রতিক বছরগুলোতে আহমেদকে দীর্ঘ সময় ধরে নির্জন কারাগারে রাখা হয়। যা তার মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তার স্কিজোফ্রেনিয়া এবং তীব্র বিষণ্ণতা ধরা পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু