হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, চীন থেকে ছড়িয়েছে কোভিড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, চীন থেকে ছড়িয়েছে কোভিড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
পুরো পৃথিবীতে ৬৮ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড-১৯ ভাইরাস খুব চীনের একটি সরকার-নিয়ন্ত্রিত ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছিল, এমন দাবি করেছে হোয়াইট হাউসের একটি ওয়েবসাইট। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে বিতর্কিত ‘ল্যাব লিক’ থিওরি সমর্থন করেছে ওয়েবসাইটটি। শুক্রবার চালু হওয়া এই ওয়েবসাইটে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসটি সম্ভবত চীনের উহানে অবস্থিত একটি পরীক্ষাগার থেকে ফাঁস হয়ে মানুষের মধ্যে ছড়িয়েছে। এনবিসি নিউজ ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ‘Covid.gov-এ প্রবেশের চেষ্টা করলে এখন ব্যবহারকারীরা হোয়াইট হাউসের নতুন সেই ওয়েবসাইটে প্রবেশ করছেন। যেখানে ভাইরাসটির গবেষণাগার-উৎপত্তির তত্ত্বকে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। এটি মার্কিন সরকারিভাবে পরিচালিত কোভিড-সম্পর্কিত তথ্যভাণ্ডারের পরিবর্তে সম্পূর্ণ নতুন এক বার্তা বহন করছে।’ এনবিসি নিউজ জানায়, এ

পরিবর্তন এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রে কোভিড তহবিলে বড় পরিসরে বাজেট হ্রাস করা হয়েছে। সিডিসি সম্প্রতি ১১.৪ বিলিয়ন ডলার তহবিল হ্রাস করেছে। যা কোভিড চিকিৎসা ও প্রতিরোধ কর্মসূচিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH) বাতিল করেছে কোভিড গবেষণার জন্য নির্ধারিত একাধিক অনুদান, যার মধ্যে একটি ছিল ৫৭৭ মিলিয়ন ডলারের ওষুধ উন্নয়ন প্রকল্প। ল্যাব-লিক তত্ত্বকে এক সময় একটা প্রায় ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেই দেখা হতো। তবে নানা সময় বিশেষজ্ঞরা এরকম সম্ভাবনার কথা উড়িয়ে দিলেও তা জল্পনা হিসেবে সব সময়ই রয়ে গেছে। চীন ও বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০২১ সালে এক যৌথ তদন্তের পর বলেছিল, ল্যাবরেটরি থেকে ভাইরাস কোনভাবে বাইরে বেরিয়ে গিয়েছিল এমন

সম্ভাবনা অতি ক্ষীণ। কিন্তু পরে এ তদন্তের সমালোচনাও হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ