হিলি বন্দর দিয়ে ডিম আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

হিলি বন্দর দিয়ে ডিম আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
অনুমতি থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ডিম আমদানি করতে পারছে না আমদানিকারকরা। এজন্য কাস্টমসের বৈষম্য ও গাফিলতিকে দায়ী করছেন তারা। ব্যবসায়ীরা বলছেন এ স্থলবন্দর দিয়ে ডিম আমদানি করতে খরচ কম হওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলের বাজার গুলোতে বাড়বে ডিমের সরবরাহ। তবে কাস্টমস কর্মকর্তারা বলছেন আমদানি যোগ্য হয়ে থাকলে এই বন্দর দিয়ে ডিম আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। দেশের বাজারে হঠাৎ করে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ফলে ডিম আমদানির অনুমতি পায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন ব্যবসায়ী এবং অনুমতি পত্রে স্পষ্ট করে বলা হয়েছে ব্যবসায়ীরা বাংলাদেশের যেকোন স্থলবন্দর দিয়ে এসব ডিম আমদানি করতে পারবেন। তবে কাস্টমসের বৈষম্যের কারণে

হিলি স্থলবন্দর দিয়ে ডিম আমদানি করতে পারছেন না এখনকার আমদানিকারকরা। হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, এই স্থলবন্দর দিয়ে ডিম আমদানি করা গেলে অনেকটাই খরচ কম গুনতে হবে ফলে উত্তরাঞ্চলে ডিমের সরবরাহ বাড়ার পাশাপাশি কমে আসবে দাম। প্রতি ডজন ডিম ভারত থেকে আমদানি করতে খরচ গুনতে হবে ০.৫৮ মার্কিন ডলার আর প্রতি পিচ ডিমে শুল্ক পরিশোধ করতে হবে প্রায় ২ টাকার মতো। সবকিছু খরচ মিলে আমদানিকৃত এসব ডিম ১০ থেকে ১১ টাকার মধ্যে বাজারে বিক্রি করা সম্ভব বলে জানান ব্যবসায়ী। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, স্থানীয় বাজারে প্রতি পিচ ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকা দরে আর গ্রাম

পর্যায়ে সেই ডিম বিক্রি হচ্ছে ১৬ টাকা দরে, এতে ডিম কিনতে অনেকটাই কষ্টে পড়তে হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোকে। যেহেতু সরকার ডিম আমদানির অনুমতি দিয়েছে সেহেতু হিলি কাস্টমস যদি আমাদের ব্যবসায়ীদের সহযোগীতা করতো তাহলে আমরা ডিম আমদানি করতাম। এতে করে দেশের বাজারে ডিমের দাম আরো কমে আসতো। আলিফ ট্রের্ডাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ লাখ পিচ ডিম আমদানির অনুমতি পেয়েছে এই বন্দর দিয়ে বলেও জানান তিনি। হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিস আক্তার বলেন, নতুন কোন পণ্য আমদানি করতে হলে আমাদের কিছু নিয়ম থাকে। আমরা বিষয়টি নিয়ে উপরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ডিম আমদানি করার জন্য ব্যবসায়ীদের সহযোগীতা করবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল