হিন্দুত্ববাদের এবারের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

হিন্দুত্ববাদের এবারের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
ভারতে এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি দিয়েছে একাধিক হিন্দুত্ববাদী দল। আওরঙ্গজেবের মাজার সরিয়ে নেওয়া না হলে সেখানে বাবরি মসজিদের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। মহারাষ্ট্রের সম্ভাজিনগর (আগের নাম আওরঙ্গবাদ) জেলার খুলদাবাদে রয়েছে সর্বশেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার। সেখান থেকে মাজার উচ্ছেদের দাবিতে সোমবার মহারাষ্ট্রের নাগপুর জেলায় বিক্ষোভ করে বজরং দলের সমর্থকরা। খবর টাইমস অব ইন্ডিয়ার। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, আওরঙ্গজেবের মাজার পরাধীনতা ও নৃশংসতার প্রতীক। এটি সরিয়ে ফেলা উচিত। তারা মহারাষ্ট্র সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে বড় আকারের আন্দোলন গড়ে তোলা হবে, এমনকি করসেবা করে মাজার ভাঙার

উদ্যোগও নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেয় তারা। যদিও হুঁশিয়ারি দেওয়ার পরেই মাজার ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের একটি ভিডিওতে দেখা গেছে, মাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের দাবিকে সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরাসাতও। ওই মাজার সরিয়ে ফেলাই উচিত বলে মত দিয়েছেন তিনি। তার মতে, যে শাসক জনগণের ওপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন, তার স্মৃতি কোনোমতেই সংরক্ষণ করা উচিত নয়। এর আগে আওরঙ্গজেবের মাজার সরানোর দাবি করেছিলেন বিজেপি নেতারা। দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ১০ মার্চ প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, এটি আইনের মাধ্যমেই করতে হবে।

কারণ পূর্ববর্তী কংগ্রেস সরকার এই মাজারটি আর্কেওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার (এএসআই) কাছে হস্তান্তর করেছিল এবং স্থানটি ভারতীয় প্রতœতাত্ত্বিক সংস্থা কর্তৃক সুরক্ষিত। সম্প্রতি মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর ও বিজেপির সাতারা সংসদ-সদস্য উদয়ন রাজে ভোঁসলে সম্রাট আওরঙ্গজেবের মাজারটি ভেঙে ফেলার দাবি করেন। তিনি বলেন, ‘কী প্রয়োজন... জেসিবি মেশিন পাঠিয়ে তার মাজার ভেঙে ফেলা উচিত... তিনি ছিলেন একজন চোর এবং লুটেরা (ডাকাত)।’ তিনি আরও বলেন, ‘যারা আওরঙ্গজেবের মাজারে যায় এবং শ্রদ্ধা জানায় তারা তার ভবিষ্যৎ (আশ্রয়) হতে পারে। তাদের উচিত সেই মাজারটি তাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়া। কিন্তু তার পরও আওরঙ্গজেবের গৌরব ও প্রশংসা আর সহ্য করা হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী