হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইসরাইলি হামলায় নিহত হওয়ার পাঁচ মাস পর রোববার আনুষ্ঠানিক জানাজা হয় লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নিহত নেতা হাসান নাসরুল্লাহর। এ সময় তার প্রতি শ্রদ্ধা জানাতে বৈরুতে জড়ো হন হাজার হাজার মানুষ। ইসরাইলের সঙ্গে কয়েক দশকের সংঘাতের মধ্যে শিয়া মুসলিম গোষ্ঠীটির নেতৃত্ব দেন নাসরুল্লাহ। এক সময় একে আঞ্চলিক প্রভাবশালী সামরিক বাহিনীতে রূপান্তরিত করেন এই নেতা। এএফপি। রোববার ভোরে বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির একটি স্টেডিয়ামে নাসরুল্লাহ এবং গোষ্ঠীর অন্য নিহত নেতাদের গণজানাজার জন্য সমর্থকরা জড়ো হন। এ সময় নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর পতাকার ছবি হাতে দেখা যায় তাদের। গত বছর ইসরাইলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহর বেশির ভাগ নেতৃত্ব এবং হাজার হাজার যোদ্ধা নিহত হওয়ার

পর নতুন করে তাদের শক্তি প্রদর্শনের জন্য এই গণজানাজার ব্যবস্থা বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এ সময় নাসরুল্লাহর পাশাপাশি হাশেম সাফিউদ্দিনের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। নাসরুল্লাহর মৃত্যুর পর এক সপ্তাহ ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দেন হাশেম। নাসরুল্লাহর উত্তরসূরি হিসাবে জনসমক্ষে ঘোষণা করার আগেই ইসরাইলি হামলায় তিনি নিহত হন। মৃত্যুর পর নাসরুল্লাহকে তার ছেলে হাদির পাশে অস্থায়ীভাবে সমাহিত করা হয়। তিনি ১৯৯৭ সালে হিজবুল্লাহর হয়ে লড়াই করে মারা যান। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির শর্তে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারজনিত কারণে নাসরুল্লাহর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া বিলম্বিত করা হয়েছিল। এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ মাস আগে ইসরাইল নাসরুল্লাহকে হত্যা করে এবং নিরাপত্তার কারণে তার প্রকাশ্য

জানাজা বিলম্বিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল