হামাসের হামলার ‘কড়া জবাব’ দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

হামাসের হামলার ‘কড়া জবাব’ দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার জবাবে ‘শক্ত প্রতিক্রিয়া’ জানানোর নির্দেশ দিয়েছেন। রোববার গাজা উপত্যকা থেকে প্রায় ১০টি রকেট ছোড়া হয় বলে তার কার্যালয় জানায়। এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় আইডিএফ-এর তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন।’ এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে ছিলেন। তিনি সেখান থেকেই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে কথা বলেন। এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল-বালাহ এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর মতে, রকেট হামলাগুলো এই এলাকা থেকেই চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রায়ি এক্স-এ লিখেছেন, ‘গাজা উপত্যকার

দেইর আল-বালাহ এলাকায় অবস্থানরত সব বাসিন্দাদের উদ্দেশ্যে এটি একটি চূড়ান্ত এবং জরুরি সতর্কবার্তা। হামলা শুরু হওয়ার আগেই আপনাদের নিরাপত্তার জন্য সাথে সাথে দক্ষিণে মাওয়াসি এলাকার পরিচিত আশ্রয়স্থলে চলে যান।’ তিনি আরও লেখেন, ‘যেখান থেকেই রকেট ছোড়া হবে, আমরা সেখানে তীব্র হামলা চালাব।’ পরে ইসরায়েলি বাহিনী জানায়, তারা গাজা থেকে রকেট ছোড়ার পর পাল্টা আঘাত হিসেবে ওই এলাকায় একটি রকেট লঞ্চারের ওপর বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করে, এই লঞ্চার থেকেই রকেট ছোড়া হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!