হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইল কুশনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬

হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইল কুশনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার ইসরাইলে পৌঁছেছেন। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে কুশনার হামাসের সঙ্গে বিরল এক আলোচনায় বসেন। সেখানে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। গত মাসে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ জানায়, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’ করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। তবে গত সপ্তাহে ইসরাইল ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছিল। ওই পরিকল্পনায় ইসরাইলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার এবং নতুন একটি বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে গাজা পুনর্গঠনের কথাও বলা হয়েছে। রোববার আটটি মুসলিম দেশ ইসরাইলের এই পরিকল্পনা প্রত্যাখ্যানের নিন্দা

জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিস প্রথমে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে তৈরি করা হয়েছিল। পরে এর কার্যক্রম বিশ্বের অন্যান্য সংঘাতেও সম্প্রসারিত করা হয়। একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, রোববার মিশরে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। পরে এক বিবৃতিতে হামাস মধ্যস্থতাকারী ও বোর্ড অব পিসকে ইসরাইলকে পরবর্তী পদক্ষেপের রোডম্যাপ অনুমোদনে ‘বাধ্য করার’ আহবান জানায়। তবে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি সহজ নয়। ক্ষমতা ধরে রাখতে তাকে অক্টোবরে একটি কঠিন নির্বাচনের মুখোমুখি হতে হবে। তার জোটে এমন কয়েকজন মন্ত্রী রয়েছেন, যারা গাজার বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ফারাক্কার ১০৯ গেটই খোলা, বন্যার আভাস ​‘তদন্ত চাইলেও মেলেনি সাড়া’— ডব্লিউএইচও’র প্রতি ক্ষোভ ও অনাস্থা জানিয়ে পুতুলের চিঠি রাফিনিয়ার জোড়া গোল, ফেয়েনুর্দকে বিধ্বস্ত করে বার্সেলোনার দুর্দান্ত সূচনা অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে