হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরাইল, যা বললেন গোল্ডবার্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরাইল, যা বললেন গোল্ডবার্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর, গাজা উপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যমগুলোও জানিয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির ৯০ শতাংশ বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরাইলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছেন, একটি যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে ‘বাস্তব আশা’ রয়েছে। যা হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির হতে চলেছে। তবে এটি হামাসের চেয়ে ইসরাইলের অবস্থানের সঙ্গে বেশি সম্পর্কিত। গোল্ডবার্গ বলেন, ‘আমার মনে হয়, নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ কাজ করছে ইসরাইলের ওপর। তবে হামাসের ওপর কোনোরকম চাপ নেই। কেননা যুদ্ধ শুরুর পর

থেকেই হামাস তার দাবিতে এবং আলোচনার অবস্থানে খুবই স্থির রয়েছে’। ইসরাইলি এই রাজনৈতিক বিশ্লেষক আরও উল্লেখ করেন, ইসরাইলই এখন দুর্বল অবস্থানে রয়েছে এবং নেতানিয়াহুর সরকারের চালানো ১৫ মাসের যুদ্ধে আসলে দেখানোর মতো কিছুই নেই। কারণ বর্তমানে ইসরাইলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা যাচ্ছে’। গোল্ডবার্গ মনে করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপলব্ধি করেছেন যে, যুদ্ধ শেষ করা এবং একটি চুক্তি বাস্তবায়ন করাটা তার ভবিষ্যতের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। তিনি বলেন, ‘একজন প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ শেষ করেছেন এবং একটি চুক্তি কার্যকর করেছেন—এই পরিচয়টাই নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে’। এদিকে সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হামাসের সঙ্গে চুক্তির আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!