হামাসকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪
     ৫:৫৪ অপরাহ্ণ

হামাসকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫৪ 117 ভিউ
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার সশস্ত্র যোদ্ধাদের হুঁশিয়ারি দিয়েছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই গাজায় জিম্মিদের মুক্তি দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন। মার্কিন নির্বাচনের পর এটি ছিল চলমান যুদ্ধের বিষয়ে ট্রাম্পের সবচেয়ে কঠোর বার্তা। ট্রাম্প ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, গাজা ইস্যুতে তিনি ইসরায়েলের পাশেই তীব্রভাবে থাকবেন। জো বাইডেন যেমন মাঝেমধ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন, তিনি যে সেই পথে হাঁটবেন না, তাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, বিশ্বমঞ্চে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখারও বার্তা দিয়েছেন তিনি। সেই প্রেক্ষাপটেই এবার গাজার হামাস বাহিনীকে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুঝিয়ে দিলেন, যদি ওই

সশস্ত্র যোদ্ধারা দ্রুততার সঙ্গে গাজায় বন্দি করে রাখা ব্যক্তিদের না ছাড়ে, তাহলে তার মারাত্মক ফল ভুগতে হবে তাদের। সোমবার গাজার হামাস বাহিনীদের উদ্দেশে ট্রাম্প বার্তা দেন, তাঁর দ্বিতীয়বার হোয়াইট হাউসে ঢোকার আগেই ওই অপহৃতদের মুক্তি দিতে হবে। না হলে হামাসকে এর খেসারত দিতে হবে। গত প্রায় ১৪ মাস ধরে গাজায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। ওদিকে, হামাস জঙ্গিরাও বহু মানুষকে পণবন্দি করে রেখে দিয়েছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন এমন কোনও পদক্ষেপ করতে পারেনি, যার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করা যায়, অথবা পণবন্দিদের মুক্ত করা যায়। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের এই হুঁশিয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা

হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ট্রাম্প আসলে দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগেই বুঝিয়ে দিতে চাইছেন, তিনি কড়া হাতে সমস্ত কিছুর মোকাবিলা করবেন! ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশাল'-এ এই প্রসঙ্গে লিখেছেন, '২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে, অর্থাৎ - যেদিন আমি গর্বের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসব, যদি তার আগেই পণবন্দিদের মুক্ত না করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সেইসব ব্যক্তিকে, যারা এই মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের এর ভয়ঙ্কর খেসারত দিতে হবে।...' ট্রাম্প এই প্রসঙ্গে আরও লেখেন, '...যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের এমন ধাক্কা দেওয়া হবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসে কখনও কাউকে দেওয়া হয়নি। এখনই ওই পণবন্দিদের মুক্ত

করো!'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা