ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
সৌদি আরবের মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। মক্কায় থাকার ব্যবস্থা ও পরিবহণ সুবিধা প্রদানের নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের ফাঁদে ফেলেন তারা। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি মক্কা পুলিশ প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে। এরইমধ্যে অভিযানে অনেকে গ্রেফতার হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মক্কায় চার চীনা নাগরিককে ভুয়া হজ ক্যাম্পেইন প্রচারের জন্য গ্রেফতার করা হয়েছে। মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল তাদের গ্রেফতার করে।
মক্কা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে।
চলতি সপ্তাহে এমন আরও একটি দলকে গ্রেফতার করে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে
অভিযোগ ছিল, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন ও পবিত্র স্থানগুলোর অভ্যন্তরে যাতায়াতের ব্যবস্থা, অন্যের পক্ষে হজ পালনের সেবা, কুরবানির পশু সরবরাহ ও বিতরণ এবং হজ ব্রেসলেট বিক্রির দাবি করা হয়। সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে কোনো প্রতারণার খবর পেলে ৯১১ (মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য) এবং ৯৯৯ (রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য) নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।