হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
লন্ডনে ‘দ্য ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. জেড এম জাহিদ হোসেন। রবিবার (১২ জানুয়ারি) বিশেষায়িত এই হাসপাতালের সামনে সাংবাবিকদের খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এসময় খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। এদিন তিনি একা একা হাঁটতেও পেরেছেন। তিনি দেশের খোঁজ-খবরও নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়া লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ নেওয়া হয়।

এরপর থেকে প্রতিদিনই খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ চলছে। তবে আগামীকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন তিনি আরও জানান, রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডনে দ্য ক্লিনিকে তার চিকিৎসা চলছে। এছাড়া এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে। গতকালের চেয়ে তার অবস্থা স্ট্যাবল ছিল। অন্যান্য দিনের মতো রবিবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা. জোবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন। এদিকে, ব্রিফিংকা‌লে যুক্তরাজ্য বিএন‌পির সাধারণ সম্পাদক কয়সর এম আহমে‌দ বলেন, খা‌লেদা জিয়ার রোগমু‌ক্তি কামনায় যুক্তরাজ্য বিএন‌পির

সব ইউনিটকে স্ব স্ব এলাকার মস‌জিদে দোয়া মাহ‌ফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?