হঠাৎ টর্নেডোর হানায় লণ্ডভণ্ড মিসৌরি, হতাহত ৪২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫

হঠাৎ টর্নেডোর হানায় লণ্ডভণ্ড মিসৌরি, হতাহত ৪২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহর ও এর আশপাশে শুক্রবার প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে টর্নেডো আঘাত হানলে অন্তত ৭ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, সেন্ট লুইসে পাঁচজন এবং দক্ষিণ-পূর্ব মিসৌরির স্কট কাউন্টিতে দুজনের মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সেন্ট লুইস শহরের কর্মকর্তারা জানান, দুপুরের দিকে শুরু হওয়া প্রবল ঝড়ে শহরের ৫,০০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট লুইস চিলড্রেনস হসপিটাল এবং বার্নস-জিউইশ হসপিটালের এক মুখপাত্র জানান, দুই হাসপাতাল মিলিয়ে অন্তত ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন— যার মধ্যে শিশুদের হাসপাতালে ১৫ জন এবং বার্নস-জিউইশে ২০ থেকে ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। মুখপাত্র বলেন, শিশুদের হাসপাতালে

ভর্তি থাকা দুজন ছাড়া বাকি সবাইকে শুক্রবার রাতেই ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বার্নস-জিউইশ হাসপাতালে ভর্তি কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে, তবে কিছু রোগী গুরুতর অবস্থায় রয়েছেন। সংবাদ সম্মেলনে সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার জানান, শহরে মৃতের সংখ্যা চার থেকে বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এর আগে তিনি বলেছিলেন, নিহতদের মধ্যে দুজন নর্থ সিটিতে মারা যান, যেখানে একটি টর্নেডো দেখা গিয়েছিল। মেয়র আরও বলেন, ফরেস্ট পার্ক থেকে শহরের উত্তর সীমান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সেন্ট লুইসের ফায়ার চিফ ডেনিস জেনকারসন জানান, শহরের প্রায় ২০টি ব্লক এই তাণ্ডবের কবলে পড়ে। পুলিশ মুখপাত্র মিচ ম্যাককয় বলেন, এখনো

উদ্ধার অভিযান চলছে এবং মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল ও আশপাশের জেলার উদ্ধারকারী বাহিনী এতে সহায়তা করছে। তিনি এনবিসি সহযোগী কেএসডিকেকে বলেন, ‘মানুষকে যতটা সম্ভব উদ্ধার করতে এবং প্রাণ বাঁচাতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি’। তীব্র ঝড়ের পর শহরের অনেক এলাকা অন্ধকারে ডুবে গেছে। PowerOutage.us-এর তথ্যমতে, শুক্রবার রাতে সেন্ট লুইস অঞ্চলে ৪০,০০০-এর বেশি বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। পুরো মিসৌরি অঙ্গরাজ্যে এই সংখ্যা ৯৭,০০০-এরও বেশি। জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মার্শাল ফাফলার জানান, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের পর ফরেস্ট পার্কের কাছে টর্নেডো দেখা যায়, যা পূর্ব দিকে ইলিনয় অঙ্গরাজ্যের গ্রানাইট সিটির দিকে অগ্রসর হচ্ছিল। এদিকে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর পরে এক্সে (সাবেক টুইটার)-এ জানায়, ‘ক্ষতির ধরন

এবং রাডার চিত্র দেখে ধারণা করা হচ্ছে, শুক্রবার সেন্ট লুইসের কিছু অংশে টর্নেডো ঘটেছে। শনিবার আমরা মাঠে গিয়ে পর্যবেক্ষণ করব এবং একটি রেটিং নির্ধারণ করব’। এর আগে স্থানীয় সংবাদমাধ্যম কেএসডিকে জানিয়েছিল, শুক্রবার ওই অঞ্চলে দুটি টর্নেডো আঘাত হানতে পারে। জাতীয় আবহাওয়া দপ্তর দ্বিতীয় টর্নেডোটির সত্যতা যাচাই করছে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত