হজে মুচলেকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

হজে মুচলেকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
হজযাত্রাকে কেন্দ্র করে পাকিস্তানের উপর নয়া ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ইসলামাবাদের গালে বিরাশি সিক্কার থাপ্পড় কষিয়েছে সৌদি আরব। পাক নাগরিকদের জন্য দরজা বন্ধ করতে চাইছে সংযুক্ত আরব আমিরশাহীও। ইসলামাবাদের উপর সৌদি প্রশাসনের ‘মেজাজ গরম’ হওয়ার নেপথ্যে একমাত্র কারণ হল, পাক ভিখারিদের ‘দাদাগিরি’! ফি বছর তাঁদের উৎপাতেই মক্কার হজযাত্রীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে বলে জানিয়েছে রিয়াধ। সৌদি প্রশাসনের অভিযোগ, হজের নামে প্রতি বছর পাকিস্তান থেকে লাখ লাখ ভিখারি ঢুকে পড়ছে মক্কায়। দেশী-বিদেশী তীর্থযাত্রীদের থেকে ভিক্ষার নামে জোর করে টাকা আদায় করে তাঁরা। এই পাক নাগরিকদের জন্যেই মক্কার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। আর তাই এ বার হজের আগে বিষয়টি নিয়ে ইসলামাবাদকে সতর্ক করেছে রিয়াধ। পাঠানো হয়েছে বিশেষ

নোটিসও। সেখানে লেখা আছে, মক্কায় যেন কোনও ভিখারি না পাঠায় পাকিস্তান। পরামর্শ না মানলে দুই দেশের সম্পর্কে চিড় ধরার ইঙ্গিতও দিয়েছে সৌদি সরকার। সংবাদ সংস্থা ‘এআরওয়াই নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, এই নোটিস পেতেই নড়েচড়ে বসেছে পাক প্রশাসন। হজযাত্রার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম চালু করেছে ইসলামাবাদের ধর্ম বিষয়ক মন্ত্রক। সেখানে মক্কা যাওয়ার আগে মুচলেকা দেওয়ার উল্লেখ রয়েছে। পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ট্যুর অপারেটররা সমস্ত তীর্থযাত্রীদের থেকে হলফনামা সংগ্রহ করবেন। সেই কাজ হয়ে গেলে নিজেদের হলফনামা দিয়ে তা সরকারকে জানাতে হবে। এই নিয়মের নড়চড় হলে কড়া শান্তির মুখে পড়বেন ট্যুর অপারেটররা। পাক সংবাদসংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চারটি ট্যুর অপারেটরের মালিক এবং পদস্থ কর্তাদের গ্রেফতার করেছে

প্রশাসন। হজযাত্রার নামে ভিখারি মাফিয়া নেটওয়ার্ক চালাচ্ছিলেন তাঁরা। এর মাধ্যমে মোটা টাকা তাঁদের পকেটে যেত বলে সন্দেহ তদন্তকারীদের। সৌদি সরকারের দাবি, হজের সময়ে আসা পাক ভিখারিদের স্রোত সামলাতে গিয়ে জেল ভর্তি হয়ে গিয়েছে। ভিখারিদের পাশাপাশি পাক পকেটমার ও ছিঁচকে চোরদের উৎপাতের কথাও নোটিসে উল্লেখ করেছে ওই আরব মুলুক। যদিও কবে নাগাদ ধৃতদের ফেরত পাঠানো হবে, তা স্পষ্ট নয়। সূত্র: আনন্দবাজার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে