হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৬

হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৬ |
পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে একগুচ্ছ কঠোর নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের হজে মক্কা, মদিনা এবং অন্যান্য পবিত্র স্থানে কোনো ধরনের রাজনৈতিক বা সাম্প্রদায়িক পতাকা বহন, স্লোগান দেওয়া কিংবা মিছিল করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদুল হারাম, মসজিদে নববী, এসব পবিত্র স্থানের আশপাশের চত্বর এবং সেখানে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই নির্দেশনা কঠোরভাবে কার্যকর থাকবে। মূল উদ্দেশ্য হলো হজ চলাকালীন বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে স্থাপন করা কোনো ব্যারিয়ার, প্রতিবন্ধকতা বা নিয়ন্ত্রণব্যবস্থা অপসারণ, ক্ষতিগ্রস্ত করা কিংবা জোরপূর্বক অতিক্রম করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য

হবে। হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং ইবাদতের পরিবেশ সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, মক্কায় প্রবেশ কিংবা সেখানে অবস্থানের জন্য প্রত্যেক হাজির বৈধ হজ পারমিট থাকা বাধ্যতামূলক। বিভিন্ন নিরাপত্তা চৌকিতে এই পারমিট যাচাই করা হবে এবং অনুমতি ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। শৃঙ্খলা বজায় রাখা ও হাজিদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে মসজিদুল হারামসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাজিদের যেকোনো প্রয়োজনে নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পবিত্র হজের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সুত্র : গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা