স্মার্টফোনে ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

স্মার্টফোনে ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
চীনে তৈরি স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। আগের ঘোষণায় এই পণ্যগুলোর ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক থেকে ছাড় দেওয়া হলেও ট্রাম্প বলেছেন, এই পণ্যগুলো কেবল ‘অন্য শুল্ক শ্রেণিতে’ সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের কাস্টমস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্মার্টফোন, কম্পিউটারসহ কিছু ইলেকট্রনিক পণ্য চীনের ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্ক থেকে আপাতত ছাড় পাচ্ছে। কিন্তু রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই দাবি ‘ভুল’ এবং এই পণ্যগুলোকে কেবল একটি নতুন শুল্কের আওতায় আনা হচ্ছে। তিনি লিখেছেন, আমরা সেমিকন্ডাক্টর এবং পুরো ইলেকট্রনিকস সাপ্লাই চেইনের ওপর নজর দিচ্ছি আগামী জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্তের অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক

বলেছেন, আমাদের ওষুধ, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিকস আমেরিকাতেই তৈরি হওয়া উচিত। এই নতুন সেমিকন্ডাক্টর শুল্ক হবে আগের বিশ্বব্যাপী শুল্কের সম্পূরক, যেটি কিছুদিন আগে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাম্প জানান, সোমবার তিনি নতুন শুল্কের বিস্তারিত তুলে ধরবেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক ছাড়কে ‘একটি ছোট পদক্ষেপ’ বলে মন্তব্য করেছে। বেইজিং বলেছে, তারা এই পদক্ষেপের প্রভাব মূল্যায়ন করছে। তবে চীনের পক্ষ থেকে পাল্টা শুল্ক আরোপও অব্যাহত রয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি শুল্ক বা বাণিজ্য যুদ্ধ শুরু করার ব্যাপারে অনড় থাকে, তবে তারা শেষ পর্যন্ত লড়াই করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু