স্বেচ্ছাসেবক লীগের অফিস থেকে মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

স্বেচ্ছাসেবক লীগের অফিস থেকে মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অজ্ঞাত (৩৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টায় ভৈরব বাজার হলুদপট্টি আওয়ামিলীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে স্থানীয়রা ও পুলিশ জানায়, ৫ আগষ্টে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ফলে দিন দিন অফিসগুলো ময়লার বাগারে পরিণত হয়। এরপর থেকে আওয়ামী লীগের অফিসে কোন কার্যক্রম কিংবা আওয়ামীলীগের কোন নেতাকর্মীদের অফিসে আসতে যেতে দেখা যায়নি। এদিকে দূর্বৃত্তরা কার্যালয়ের অফিসগুলোর দরজা জানালাও খোলে নিয়ে গেছে। ইতিমধ্যে কার্যালয়টি মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় স্থানীয়রা দেখতে পায় একজন অজ্ঞাত যুবকের মরদেহ স্বেচ্ছাসেবক লীগ অফিসের

টাইলসের উপর পড়ে আছে। যুবকের দেহে কোন কাপড় ছিল না। পড়নে ছিল একটি কালো প্যান্ট। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. শাহীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। যুবকের দেহে কাপড় নেই। একটি কালো রঙের প্যান্ট পরিহিত রয়েছে। মরদেহের পাশে একটি কালো রঙয়ের গেঞ্জি পড়ে আছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?