স্বেচ্ছাসেবক দলনেতা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ September, ২০২৪

আরও খবর

বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম

জাতীয়ভাবে উপেক্ষিত জেলহত্যা দিবস, সিলেটে নিষেধাজ্ঞা, মব-গ্রেফতার হুমকির মাথায় নিয়েই আওয়ামী লীগের জাতীয় নেতাদের স্মরণ

জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে?

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ September, ২০২৪ |
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা এবং সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। মানিকগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল ও সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুর রহমান রাকিব। মাধবপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মো. জনি

পাঠান, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক সুজন। গাইবান্ধায় শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় ও সদর থানার আহ্বায়ক সোহেব হক্কাকীর সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, মোশররফ হোসেন বাবু, বিএনপির সদর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশেদ হাবীব সোহেল। নান্দাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া বিপ্লব। কাউনিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবলু সরকার বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোসাব্বের

আহম্মেদ কোয়েলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু, যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু। কোটালীপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের সভাপতিত্বে সভায় বক্তা দেন- জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আশরাফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, পৌর

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবু প্রমুখ। নাটোরে কর্মসূচি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ। সাধারণ সম্পাদক ছিলেন রাসেল রনি। বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য কাজী শাহ আলম, সাইফুল ইসলাম আফতাব ও সানোয়ার হোসেন তুষার প্রমুখ। ভোলায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহসভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, মো. রুকু চৌধুরী, জাকির হোসেন মনির, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক আকবর আখন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অজিউল্লাহ সুমন প্রমুখ। পাবনায় জেলা স্বেচ্ছাসেবক

দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান, সাধারণ সম্পাদক কমল শেখ টিটুসহ নেতারা। টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক ও সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন জুয়েল, রুবেল মিয়া, জাহিদুর রহমান জাহিদ, রাশেদুল ইসলাম রিমন। গৌরীপুরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমিন। পরিচালনা করেন সদস্য সচিব মো. আবদুল কাদির। বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক সৈকত হোসেন নাজিম, শফিকুল ইসলাম, মইলাকান্দার সদস্য সচিব সোহেল

রানা। পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ ন্যাশনাল পেমেন্ট সুইচ থেকে ডিজিই-পে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের