স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত প্রধান সহকারী আশরাফুজ্জামান ফরিদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মুখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী, ভারপ্রাপ্ত প্রধান সহকারী আশরাফুজ্জান ফরিদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ওই দিন ছাত্র-জনতার রোষানলের মুখে দুজন মুচলেকা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। জেলা সিভিল সার্জন ডা. মকছেদুল মোমিন তাদের মুচলেকা গ্রহণ করে কর্মস্থলে অনুপস্থিত থাকার নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সূত্রমতে, আশরাফুজ্জামান ফরিদ দুর্নীতির দায়ে ছয় বছর আগে শিবালয় থেকে দোহারে বদলি হন। তদবির চালিয়ে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে প্রায় তিন বছর ধরে

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সূত্রমতে, গত ২০ আগস্ট মুচলেকা দিয়ে কর্মস্থল ছাড়ার দুদিন পর মুচলেকা প্রত্যাহারের জন্য সিভিল সার্জনের কাছে আবেদন করেন তিনি। এ ঘটনায় সিভিল সার্জন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটিতে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মেহেরুবা পান্না, সিভিল সার্জন অফিসের ডা. আল আমীন ও শিবালয়ের আরএমও অমিত সাহা আছেন। সূত্রে জানা গেছে, ফরিদের নামে হাসপাতাল চত্বরে কোনো কোয়ার্টার বরাদ্দ না থাকলেও তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ২য় শ্রেণির স্টাফ কোয়ার্টারে বসবাস করছেন। বৈষম্যবিরোধী এক শিক্ষার্থী জানান, ২০ আগস্ট মুচলেকা দিয়ে দুর্নীতির দায়ে কর্মস্থল ত্যাগ করে যাওয়া ডা. ফজলে বারীর অন্যতম

সহযোগী হিসেবে প্রধান সহযোগী ফরিদ স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে এই কর্মস্থলে না থাকার মুচলেকা দেন সিভিল সার্জনের কাছে। উল্টো এখন মুচলেকা প্রত্যাহারের জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। যাতে এ কর্মস্থলে বহাল থাকতে পারেন। আশরাফুজ্জামান ফরিদ জানান, দুর্নীতি ও অনিয়ম করলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী। অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ তোলা হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন। সঠিক খবর উন্মোচন করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এদিকে সিভিল সার্জন কর্তৃক গঠিত তদন্ত কমিটির সভাপতি ডা. মেহেরুবা পান্না জানান, তদন্ত ছাত্র-জনতার

পক্ষ থেকে ১০জন ও হাসপাতালের ৮ জন কর্মকর্তা কর্মচারী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন সিভিল সার্জনের কাছে উপস্থাপন করা হবে। তবে তদন্ত কমিটির এক সদস্য জানান, তারা যে বিষয়ে তদন্ত করতে এসেছেন ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘর থেকে পিঁপড়া তাড়ানোর সহজ পাঁচ উপায় ভোলার বাজারে কমেছে ইলিশের দাম, বেড়েছে সরবরাহ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত