ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই!
ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল
ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস
অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
স্বাধীনতা দিবসে বানৌজা শহীদ ফরিদ উন্মুক্ত
সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে নৌবাহিনী ৭টি নৌ-অঞ্চলে যুদ্ধজাহাজ প্রদর্শন করেছে। চাঁদপুরে এমন জাহাজ দেখে অনেক অজানা তথ্য জানার কথা জানিয়েছেন দর্শনার্থীরা। ভবিষ্যতে নৌ-অঞ্চল সম্পর্কে সমৃদ্ধ হতে নৌবাহিনীর এমন পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
বুধবার (২৬ মার্চ) চাঁদপুরে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএ ঘাটে সর্বসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত থাকে।
দর্শনার্থীরা বলেন, সারা দেশের মতো চাঁদপুরে নৌ-অঞ্চলেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে বানৌজা শহীদ ফরিদ উন্মুক্ত করা হয়। নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করতে পেরে আনন্দিত। অনেক অজানা তথ্য জানতে পেরেছি।
বানৌজা শহীদ ফরিদ-এর অধিনায়ক লে. নাহিয়ান বলেন, এ দিবসটি পালনের অংশ হিসেবে নৌ-অঞ্চলগুলোয়
সব জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয় এবং সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়। আমরা চাই মানুষ নৌবাহিনীর ভূমিকা বেশি করে জানতে পারে এবং মহান মুক্তিযুদ্ধে নৌবাহিনী কীভাবে কাজ করেছে, তা সবার সামনে বেশি করে উন্মোচিত হোক।
সব জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয় এবং সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়। আমরা চাই মানুষ নৌবাহিনীর ভূমিকা বেশি করে জানতে পারে এবং মহান মুক্তিযুদ্ধে নৌবাহিনী কীভাবে কাজ করেছে, তা সবার সামনে বেশি করে উন্মোচিত হোক।



